শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ কমেছে

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ২৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বরিশাল শিক্ষা বোর্ডে এ বছরের (২০২২) এসএসসি পরীক্ষায় পাসের হার এবং জিপিএ- ৫ দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর বোর্ডের পাসের হার হচ্ছে ৮৯ দশমিক ৬১ ভাগ। জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৬৮ জন। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ এবং জিপিএ- ৫ পেয়েছিল ১০ হাজার ২১৯ জন শিক্ষার্থী।

সোমবার বেলা দেড়টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, পাসের হার এবং জিপিএ- ৫ কমলেও তার হার খুবই সামান্য। যা ফলাফলের ওপর বড় ধরনের কোন প্রভাব ফেলবে না।

বরিশাল বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৯৪ হাজার ৮৭১ জন। তার মধ্যে পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। ছেলে পরীক্ষার্থী ছিল ৪৫ হাজার ৯৭১ এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৪৮ হাজার ৯০০ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ৪০ হাজার ৪৩৫ জন এবং মেয়ে পরীক্ষার্থী পাস করেছে ৪৪ হাজার ৫৭৯ জন।

বিভাগ ভিত্তিক পাসের হচ্ছে- বিজ্ঞান বিভাগে ৯৬ দশমিক ৬৭, মানবিক বিভাগে ৮৫ দশমিক ৩৭ এবং ব্যবসা বানিজ্য শাখায় ৯৪ দশমিক ৪০। মোট পাসের হারে মেয়েরা এগিয়ে আছে। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ১৬ এবং ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬। জিপিএ- ৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা প্রায় দ্বিগুণ এগিয়ে। মেয়েরা ৬ হাজার ১৮৭ জন এবং ছেলেরা ৩ হাজার ৮৮১ জন জিপিএ- ৫ পেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office