শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বসন্ত ও ভালোবাসা দিবসে বিশ্বরঙ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৪৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: বিশ্বরঙ

এই নগরে প্রকৃতিজুড়ে সেভাবে হয়তো বিরাজ করে না বসন্তের রঙিন দিন। তবে বাসন্তীরঙা বসনে নগরবাসী ঠিকই বরণ করে ঋতুরাজ বসন্তকে। বসন্ত আর ভালোবাসা তো এখন মিলেমিশে গেছে। পয়লা ফাল্গুনের দিনই ভালোবাসা দিবস। তাই পোশাক এবং সাজে ফাগুন আর ভালোবাসার রঙের উপস্থিতি মেলে। বসন্ত ও ভালোবাসা দিবস হাত-ধরাধরি করে আসার কারণে তরুণদের মধ্যে উৎসবের আমেজ একটু বেশিই থাকে ।

basanta2
ছবি: বিশ্বরঙ

একটা সময় বসন্তের প্রথম দিনে মেয়েদেরই কেবল পরতে দেখা যেত হলুদ বা বাসন্তী পোশাক। তাঁতের শাড়ি পরার চলই ছিল বেশি। বৈচিত্র্যের জন্য এখন শাড়িতে দেখা যায় উজ্জ্বল সব রঙের ব্যবহারও। এদিকে আবার কয়েক বছর ধরে তো শুধু মেয়েরাই নয়, ছেলেদের জন্যও মিলছে বসন্ত আর ভালোবাসার দিনের বিশেষ পোশাক।

 

দিবসভিত্তিক সব আয়োজনে বিশ্বরঙ বরাবরই এগিয়ে; সেই ধারাবাহিকতায় বিশ্বরঙের এবারের আয়োজনে লাল, কমলা, হলুদ, সাদার মিশেলে প্রকৃতি আর ভালোবাসার বিভিন্ন প্রতীক হয়েছে নকশার মূল উপাদান। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে সিঙ্গেল কামিজের উৎসব সিঙ্গেল ফেস্টিভ, যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসব থেকে কেনাকাটায় থাকছে শুধু সিঙ্গেল কামিজের ওপর ২০ শতাংশ মূল্যছাড়।

basanta3

ছবি: বিশ্বরঙ

এই সংগ্রহের পোশাকে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি। বিশ্বরঙের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির নানা অনুষঙ্গ। পাশাপাশি ভালোবাসার বিভিন্ন প্রতীকী উপাদান এসেছে মোটিফ হিসেবে। টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিকে, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট প্রভৃতি মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নকশা।

পোশাকসংক্রান্ত যেকোনো তথ্য পেতে পারেন ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করে অথবা ভিজিট করতে পারেন বিশ্বরঙের ই-কমার্স সাইট (www.bishworang.com) ও ফেসবুক পেজে (bishworang fan club)

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office