শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

ওকোডের নতুন হেড অফ অপারেশন এন্ড ইনোভেশন হলেন নাহারিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :   |   রবিবার, ০৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৩৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এ প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার নাহারিন চৌধুরী। তিনি পড়াশোনায় একজন গোল্ড মেডেলিস্ট। শান্ত মরিয়ম ইউনিভার্সিটি থেকে তিনি ফ্যাশন ডিজাইনিংয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন। সাত বছরের ক্যারিয়ারে তিনি দায়িত্ব পালন করেছেন মার্চেন্ডাইজার হিসেবে। তারপর ডিজাইন ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

দীর্ঘদিন তিনি ওকোডের হেড অফ ইনোভেশন হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওকোড বাই এনার্জিপ্যাকের হেড অফ অপারেশন এন্ড ইনোভেশন হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। শুভ কামনা জানাচ্ছি, তার এই নতুন পথ যেন আরও সাফল্যময় এবং সুন্দর হয়ে ওঠে।

প্রমোশনের পরের অনুভূতিটা কেমন জানতে চাইলে নাহারিন চৌধুরী বলেন, ‘এই প্রাপ্তির অনুভূতিটা বুঝানোর মতো কোন সুন্দর ভাষা আমার জানা নেই। আমাদের ম্যানেজমেন্ট আমাকে বিশ্বাস করেছে, আশারাখি আমি তাদের বিশ্বাসের মূল্যটা দিতে পারবো। দায়িত্বের ভাড় বেড়ে গেল আরো বেশি। যখন কেউ কাউকে যোগ্য মনে করে কোন দায়িত্ব প্রদান করে, তখন আসলেই মনে হয় যেন এই দায়িত্ব পালন করতে পারি এটাই আসল কথা।’

তিনি আরও বলেন, ‘আমি সকলের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে যোগ্য ভাবার জন্য। ওকোড আরো সামনে এগিয়ে যাক, প্রত্যাশা আমার সব সময়। আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার এই অল্প বয়সে এত বড় একটি প্রাপ্তি অর্জন করতে দেয়ার সুযোগ দেয়ার জন্য। সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর উইশ করেছে, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, এবং আমি যেন আমারই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারি এই প্রত্যাশাই রাখতে চাই।’

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office