শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক
Advertise with us

বাংলাদেশ নারী লেখক সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো যুগল আবৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৫১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ নারী লেখক সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো যুগল আবৃত্তি অনুষ্ঠান

বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে গতকাল ২৭ শে মে শুক্রবার স্টুডিও থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো যুগল আবৃত্তি অনুষ্ঠান”নদী নক্ষত্র মানুষ”। এতে সম্মানিত আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (একুশে পদকপ্রাপ্ত),কথা সাহিত্যিক ঝর্না রহমান (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত),কবি আসাদুল্লাহ,কবি ও লেখক শেলী সেনগুপ্তা (সভাপতি) এবং আওলিয়া খানম টুলটুল (সিনিয়র সহ সভাপতি)।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন পলি পারভিন।

বিকেল ৪ঃ৩০ মিনিটে বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার সদ্য প্রয়াত আব্দুল গাফ্ফার চৌধুরী কে উৎসর্গ করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এবং তাঁর আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আবৃত্তি শিল্পী নাহরিন তানিয়া। তারপর সম্মানিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য পর্বের পরই শুরু হয় যুগল আবৃত্তি সন্ধা।

পরিবেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী দেওয়ান সাঈদুল হাসান ও আবৃত্তিশিল্পী লিজা চৌধুরী। পরবর্তী পর্বে আবৃত্তি করেন সংগঠনের পক্ষ থেকে সদস্য আবৃত্তি শিল্পী সালমা সুলতানা,মাহবুবা হক রুমা, প্রতিষ্ঠাতা সম্পাদক ও আবৃত্তিশিল্পী সাঈদা নাঈম ও অতিথি আবৃত্তি শিল্পী বিপ্লব মজুমদার।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office