শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাসভবনে হামলার আগেই স্বেচ্ছায় বদলি নেন ইউএনও মুনিবুর রহমান

অনলাইন রিপোর্ট:   |   মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান গত ১০ আগস্ট স্বেচ্ছায় বদলি নিয়েছেন বলে জানান বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

ইউএনওর বাসভবনে হামলার ঘটনার পর ইউএনও এবং ওসির বদলি নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইউএনও মুনিবুর রহমানের বদলি তার স্ব-ইচ্ছায় গত ১০ আগস্ট হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে। কিন্তু উপজেলার এসিল্যান্ড করোনা আক্রান্ত থাকায় তাকে কাজ চালিয়ে নিতে বলা হয়েছে। তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিলেই ইউএনও তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবেন।

এদিকে গত ১৮ আগস্ট সকালে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলামের বদলির আদেশ হয় সিলেট রেঞ্জে।

ওসি জানিয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি স্টেশন ছাড়তে পারেন। বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক এই বদলির সত্যতা নিশ্চিত করেন।

তবে এদের বদলি ১৮ আগস্টের রাতের ঘটনায় নয়। তাদের বদলি ছিল একটি স্বাভাবিক প্রক্রিয়া। গত বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়। আদেশে ২৫ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। ২০১৮ সালের ৩১ জুলাই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে যোগদান করেন নুরুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office