শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ: আহত ৩০, আটক ২০

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৪২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সমাবেশে প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক আমিনুল রহমান আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তবিয়র রহমান সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক শাফি, শহিদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি শাহিন, এসএম হলের নাহিদুজ্জান শিপন, মহসিন হলের রোমান পাঠান, নয়ন ছাড়াও বিএনপি ছাত্রদল যবুদলের প্রায় ২৫ থেকে ৩০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় দুই জন পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বিএনপির ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে শাহবাগ থানা সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office