শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েছে পুলিশ। বিএনপি কার্যালয়ের ভেতর অভিযান চালাচ্ছে পুলিশের একটি দল।

আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ে প্রবেশ করে। এরপর কার্যালয়ের কলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর কার্যালয়ের ভেতর তল্লাশি শুরু করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির অভিযোগ, কার্যালয়ের ভেতর থাকা বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের ভিতর ঢোকার চেষ্টা করলেও পুলিশ তাকে ঢুকতে দেয়নি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। কার্যালয়ে ঢুকতে ব্যর্থ হয়ে নেতাকর্মীদের নিয়ে ফূতপাতে বসে পড়েন মির্জা ফখরুল।

এর আগে বেলা পৌনে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে চাইছে না বিএনপি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office