শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি গণতন্ত্রকে শ্রদ্ধা করে না, তাই সংলাপ বর্জন করেছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বেতার দিবস উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা থেকে বিএনপি রাষ্ট্রপতির সংলাপে যায়নি। একই কারণে তারা সার্চ কমিটিকেও অবজ্ঞা করছে।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে সংলাপে যাওয়া উচিত ছিল তাদের। সংলাপে গিয়ে আপত্তির কথাগুলো বলতে পারত তারা। এ ছাড়া রাষ্ট্রপতির সংলাপে না গিয়ে তারা রাষ্ট্রপতি ও রাষ্ট্রকে অবজ্ঞা করেছে।’

হাছান মাহমুদ বলেন, বিএনপিসহ রাষ্ট্রপতির সংলাপে যেসব রাজনৈতিক দল যায়নি, তাদের সুশীল সমাজের প্রতিনিধিরা সার্চ কমিটির সঙ্গে বসছেন, আলাপ করছেন। এমন অবস্থায় বিএনপির অনেকেই অনুধাবন করতে সক্ষম হচ্ছেন, সংলাপে অংশ না নিয়ে তাঁরা ভুল করছেন। সে জন্যই বিএনপি ঘরানার বুদ্ধিজীবী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল্লাহ চৌধুরীসহ অনেক গণমাধ্যম ব্যক্তিত্ব সেই অনুরোধ করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বিএনপির যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে এবং দেশে গণতান্ত্রিক রীতিনীতি অব্যাহত থাকুক সেটি চায়, তাহলে সার্চ কমিটির কাছে তাদের নাম জমা দেওয়া উচিত। পরবর্তীতে সার্চ কমিটি বিবেচনা করে যোগ্যদের একটি শর্ট লিস্ট (সংক্ষিপ্ত তালিকা) করে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম পাঠাবে।’

গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো শ্রদ্ধা নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির জন্মই অস্ত্র উঁচিয়ে। অগণতান্ত্রিকভাবে ক্যান্টনমেন্টের মধ্যে।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। সারা দেশে ৫০০ জায়গায় বোমা ফুটেছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা তো গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না। সে জন্য এই গণতান্ত্রিক রীতিনীতিরও প্রতি তাদের শ্রদ্ধা নেই, তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।’

হাছান মাহমুদ বলেন, ‘সংবিধানে বলা আছে, যে সরকার দায়িত্ব পালন করে আসছে, সেই সরকারই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে, রুটিন কাজ করবে। অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে কাজ করবে। কিন্তু মন্ত্রী বা অন্য কেউ তো দূরের কথা, প্রধানমন্ত্রীও নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো কনস্টেবলও বদলি করতে পারেন না। সুতরাং নির্বাচনকালীন সরকারের কথা বলে তারা জনগণকে যে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, সেটি আসলে গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধারই শামিল।’

স্বাধীনতাযুদ্ধে বেতার দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কাজ করেছে। আর এটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

‘সবাই মিলে বেতার শুনি, বেতারেই আস্থা রাখি’ প্রতিপাদ্যে এ বছর বেতার দিবস পালিত হচ্ছে। রোববার বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি বিয়েট্রিস ক্যালদুন ভার্চ্যুয়ালি যুক্ত হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office