শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপি নাশকতা করলে প্রতিহত করবে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি রাজনীতির নামে আবার ভাঙচুর, বিশৃঙ্খলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে তাহলে সরকার যেমন ব্যবস্থা নেবে তেমনি জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।

আজ মঙ্গলবার সকালে নাটোরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩-১৪-১৫ সালে মানুষের ওপর আক্রমণ পরিচালনা করেছে, পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, সেই সময় দিনের পর দিন অবরোধের পর অবরোধ করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিএনপি যদি আবার সেই পথে হাঁটে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য জনগণের সঙ্গে থাকবে। জনগণ তাদেরকে আর সেই কাজ করার সুযোগ দেবে না।

তিনি বলেন, আবার যদি বিএনপির দুষ্কৃতিকারীরা বা তাদের ছত্রছায়ায় কেউ এ ধরনের অপকর্ম করে, প্রশাসনও বসে থাকবে না। কারণ, জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব। নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত প্রশাসন আছে তাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা।

বিএনপি-জামায়াত ঐক্য প্রসঙ্গে ড. হাছান বলেন, গতকাল মির্জা ফখরুল সাহেবকে এ নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি উত্তর এড়িয়ে গেছেন। এই এড়িয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি আসলে স্বীকার করে নিয়েছে জামায়াত-বিএনপির ঐক্য অবিচ্ছেদ্য। তাদের ঐক্য সবসময় আছে এবং থাকবে।

বিটিভি নাটোর উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন বিষয়ে সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে এই উপকেন্দ্রটি স্থাপন করেছিলেন। তিনি উত্তরা গণভবনে মন্ত্রিসভার সভাও করেছিলেন এবং সেটিকে উপলক্ষ করে এখানে এই উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। আজকে আমরা এখানে নতুন ভবন উদ্বোধন করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি বিভাগীয় সদরে একটি করে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সে হিসেবে রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র খুব সহসা স্থাপিত হবে। আমাদের চেষ্টা থাকবে আগামী নির্বাচনের আগে সীমিত আকারে অনুষ্ঠান শুরু করার জন্য। আর উপকেন্দ্রগুলোতে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে- যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।

‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ প্রকল্পের আওতায় দুই কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত তিনতলা টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় রয়েছে অফিস কক্ষ।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বিটিভি’র প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office