শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ২২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে বিএনপি-জামায়াত মিথ্যাচার করছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারা একাত্তরের পরাজিত শক্তি। এখনো দেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে এবং আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে ১৭ কোটি করোনার টিকা এনেছি মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। আর বিএনপি বলে গঙ্গার পানি কিনে এনেছি মানুষ মারার জন্য। অথচ বিএনপির লোকেরাই আগে করোনার টিকা নিয়েছেন। এমনকি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াও এই টিকা নিয়েছেন। তিনি কি টিকা নিয়ে মারা গেছেন নাকি জীবিত আছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের সকল মানুষকে করোনা থেকে মুক্ত করে আমরা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছি।

তিনি বলেন, ভাড়াটে হিসেবে বিএনপির নেতা মুন্নু সাহেব ও মুন্নু সাহেবের মেয়েরা এসেছেন। তারা কী উন্নয়ন করেছেন? যাদের মাটির সঙ্গে সম্পর্ক নেই, যাদের মানুষের সঙ্গে সম্পর্ক নেই, যারা মানুষের দুঃখ-কষ্ট বোঝে না তারাই আবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন ধলেশ্বরী নদীতে বিভক্ত হয়ে গেছে। নদীতে বড় সেতু নির্মাণ করা হবে এপার-ওপারের মানুষের মধ্যে সেতুবন্ধনে গড়ে তুলতে। ইতোমধ্যে সেতুটি একনেকে পাস হয়েছে। তিন মাসের মধ্যে টেন্ডার হবে। তিনি আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সাটুরিয়া মানিকগঞ্জের উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথি পরে বরাইদ ইউনিয়নে মো. হারুন অর রশিদকে সভাপতি ও মো. আপেল মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, পৌর মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office