শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিদেশে বসে দেশের অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে: হাছান মাহমুদ

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছবি: বাসস

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, দেশে হানাহানির উদ্দেশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করা, বিদেশিদের কাছে অপপ্রচার চালানো, সেগুলো রাষ্ট্রদ্রোহমূলক কার্যক্রম। কেউ যদি রাষ্ট্রদ্রোহমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন, রাষ্ট্র তাঁর পাসপোর্ট বাতিল করতে পারে। গতকাল বুধবার আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সেই সিদ্ধান্তই হয়েছে। চিহ্নিত কয়েকজন আছেন, যাঁরা ক্রমাগতভাবে এই কাজগুলো করে যাচ্ছেন, আরও কারা এর সঙ্গে যুক্ত, প্রয়োজনে সেই তালিকাও করা হবে।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে মানবাধিকারের চরম লঙ্ঘনের কথা উল্লেখ করে কারাগারটি বন্ধের আহ্বান জানিয়েছেন, এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে একটি কুখ্যাত কারাগার, যেখানে ২০ বছর ধরে বন্দীদের বিনা বিচারে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং মানবাধিকারের প্রচণ্ড লঙ্ঘন হচ্ছে। এই কারাগার যে নির্যাতন করার জন্য, সেটি সারা পৃথিবী জানে। জাতিসংঘের হিউম্যান রাইটস এক্সপার্টদের গতকালের বিবৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্রে কীভাবে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়। সেই বিবৃতিতে এটিও বলা হয়েছে, যে দেশ সারা পৃথিবীতে মানবাধিকার রক্ষার কথা বলে, সে দেশে কীভাবে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, আর তারই উদাহরণ হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার।
গতকাল বিএনপি নেতা মির্জা আব্বাসের মন্তব্যের (খালেদা জিয়াকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙে বিদেশে নেওয়া হবে) জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা আব্বাসসহ বিএনপির যেসব নেতা বোরকা পরে জামিন নেওয়ার জন্য হাইকোর্টে যান, তাঁরা যখন এ কথা বলেন, তখন তা মানুষের মনে হাস্যরসের উদ্রেক ঘটায়।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office