শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিমান দুর্ঘটনায় সস্ত্রীক ‘টারজান’ নিহত

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ৩১ মে ২০২১   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জো লারা। ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনায় মারা গেছেন হলিউড অভিনেতা জো লারা। তিনি টারজান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচের টেনেসিস বিমানবন্দর থেকে একটি চার্টার্ড বিমানে সস্ত্রীক যাত্রা করেছিলেন লারা। বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি হ্রদে বিমানটি বিধ্বস্ত হয়। লারার বয়স হয়েছিল ৫৮ বছর।যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের অল্প সময়ের ব্যবধানে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, বিমানে অবস্থানরত সাত যাত্রীই নিহত হয়েছেন।

শনিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া দলটি এক সংবাদ সম্মেলনে জানায়, যেখানে বিমানটি ভূপাতিত হয়েছে, সেখান থেকে তারা বিমানের ধ্বংসাবশেষ পেয়েছে এবং মরদেহগুলো উদ্ধারের চেষ্টা করেছে। আজ সোমবার সকাল পর্যন্ত এ উদ্ধার কাজ চলে।

১৯৮৯ সালে প্রথম টারজান চরিত্রে অভিনয় করেন জো লারা। ছবিটির নাম ছিল ‘টারজান ইন ম্যানহাটান’। পরে লারা অভিনীত টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চারস’ দেখানো হয় ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল। এই সিরিজেই প্রথম টারজানকে সভ্য সমাজে নিয়ে আসা হয়। লারার স্ত্রী গুইন শ্যামব্লিন লারা ডায়েট গুরু হিসেবে পরিচিত। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তাঁর দুটি সন্তান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office