শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্বকাপ মেসিই জিতবে, বললেন বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আজ কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনা ও আধুনিক ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স। এদিকে ফাইনালের উন্মাদনায় আরেক উত্তাপ ছড়িয়েছে লিওনেল মেসির ঘোষণা। এটিই হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ বিশ্বকাপ। তাই ফাইনাল ম্যাচটি ঘিরে আবেগ এবং উত্তেজনা যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে!

বিশ্বজুড়ে নামিদামি তারকারা তাদের প্রিয় দল ও প্রিয় ফুটবলারের জন্য প্রার্থনায় নেমেছেন। সেই দলে আছেন বলিউড তারকা বরুণ ধাওয়ানও। বরুণ তার প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করে আকাশি-সাদা জার্সি পরে ভক্তদের উদ্দেশ্যে পোজ দিয়েছেন। কাজের ব্যস্ততায় কাতারে থাকতে না পারলেও নিজের অনুভূতি শেয়ার করেছেন বরুণ।

অভিনেতা বলেছেন, “পুরো বিশ্বের সাথে ফাইনাল দেখার অপেক্ষায় আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আমি বাড়িতে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে খেলা দেখব। ”

ফাইনালের আগে ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমসের সাথে কথোপকথনে বরুণ ধাওয়ান নিজের প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। আর্জেন্টিনার হয়ে মেসিকে তার শেষ ম্যাচ খেলতে দেখে তিনি কতটা রোমাঞ্চিত, তা নিয়েও কথা বলেছেন বরুণ। অভিনেতা বলেছেন, “আমি অত্যন্ত উত্তেজিত! বিশেষ করে রোনালদো এই দৌড় থেকে বিদায় নেওয়ার পর আমি কস্ট পেয়েছি। এটি আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত ছিল, যেমনটা আমি তাকে খেলতে দেখেছি সবসময়। তবে মেসি অনন্য এক কিংবদন্তি এবং আমি বিশ্বকাপে তার শেষ ম্যাচটি দেখার অপেক্ষায় আছি। আমি আশা করি আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য দিয়েই শেষ হবে বিশ্বকাপ! মেসিই বিশ্বকাপ জিতবে। ”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office