শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিশ্বের সর্ববৃহৎ সৈকতে উন্মুক্ত হবে ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। নির্মাণ করেছেন দীপংকর দীপন। আগামী ২৯ জুলাই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজারে এর ট্রেলার উন্মোচন হবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

র্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাবনী বিচে আয়োজনটি হবে। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শণা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে অনুষ্ঠানে থেকে লাইভ পারফর্ম করবেন।

এছাড়া অনুষ্ঠানের আগে এই তারকারা কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে, হোটেল রেস্তোরাঁ ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ‘অপারেশন সুন্দরবন’র প্রচারণায় অংশ নেবেন।

বিষয়টি নিয়ে সিয়াম বলেন, ‘ছবিটি মুক্তি পাবে শিগগিরই। এই জন্য প্রচারণা শুরু হচ্ছে। ছবিটি সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত তাই বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে বিশেষভাবে এটার ট্রেলার উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।’

এর আগে চলতি বছর ঈদুল আজহায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির ঘোষণা এসেছিল। কিন্তু ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office