শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বুবলীর কাছে এই ছবিটি খুবই প্রিয় যে কারণে

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘরে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী। সোমবার হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিটি পোস্ট করেছেন বুবলী। ক্যাপশনে তিনি তিনি নিজেই নিশ্চিত করেছেন ছবিটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘরে।

বুবলী লিখেন,যে জায়গায় টায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর। বিয়ের পর শুটিং এ দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে । খুব প্রিয় একটি ছবি এটি আমার।

ক্যাপশনেই বুবলী বুঝিয়ে দিয়েছেন শাকিব খানের সঙ্গে ফেলে আসা স্মৃতিকে মিস করছেন তিনি। মিস করছেন তার সঙ্গে কাটানো সময়কেও। ছবির কমেন্ট বক্সে এই ক্যাপশন ও ছবিতে বেশ বাহবা পাচ্ছেন বুবলী। এ দম্পতি, এ জুটি যেনো ভালো থাকেন এ কামনাই করছেন মন্তব্যের ঘরে।

এদিকে বুবলী বেশ ফুরফুর মেজাজেই আছেন এখন। এবারের জন্মদিনে শবনম বুবলী সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের থেকে। সেটি ডায়মন্ডের নাকফুল। বিশেষ দিনের এক সপ্তাহ আগে এই উপহার দিয়েছেন ঢালিউড খান।

গণমাধ্যমকে বুবলী বলেছেন, ‘আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’

শাকিব খানকে নিয়ে আরও একটি মজার তথ্য জানিয়েছেন শবনম বুবলী। সেটি হলো, জন্মদিনে শাকিব খান সবার আগে উইশ করেছেন তাঁকে।

বুবলীর ভাষ্য, ‘সেভ জোনে থাকে সে (হা হা হা…)। এবারও এক দিন আগে গতকালই (১৯ নভেম্বর) আমাকে উইশ করেছে। তো এভাবে কেন আগের দিনই উইশ করে, তাকে বললে সে বলে, আমি ভুলে যেতে পারি, এ জন্য আগেভাগেই করে ফেললাম। পরে স্পেশাল আয়োজন তো হবেই।’

শবনম বুবলী শেষ করেছেন ‘প্রহেলিকা’ সিনেমার শুট। হাতে আছে ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে ‘প্রেম পুরাণ’, ‘রিভেঞ্জ’ ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office