শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বৃষ্টি-শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুরুতে সিলেট বিভাগ, এরপর উত্তর-পূর্বাঞ্চল হয়ে সারাদেশে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি শেষে বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে নাজমুল হক। তিনি আরও বলেন, সিলেট বিভাগে এই বৃষ্টিপাত শুরু হবে। এরপর তা অন্যান্য অঞ্চলে ছড়াবে। তবে সারাদেশে ২৩ থেকে ২৫ জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা বলা হয়েছে। আর পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office