শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাগের ভেতর কয়েক বান্ডিল টাকা, মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ২০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে কয়েক বান্ডিল টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন শাকির হোসেন ওরফে সৌরভ (২৭) নামে এক যুবক। সেই টাকার মালিকের খোঁজে আজ শনিবার শহরজুড়ে মাইকিং করে প্রশংসায় ভাসছেন তিনি।

জানা যায়, সৌরভ ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। শহরে স্টেডিয়াম এলাকায় মদিনা মেশিনারিজ নামের ক্রোকারিজের দোকান চালান তিনি।

সৌরভ সাংবাদিকদের বলেন, প্রতিদিন সন্ধ্যার আগে আগে তিনি প্রাইভেটকার চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে যান। গত বৃহস্পতিবার পঞ্চগড় মহাসড়ক ধরে ফেরার পথে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। সে সময় তিনি সেটা তুলে নেন। আশপাশে কোনো পথচারীকে না পেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে আসেন। পরে ব্যাগ খুলে সেখানে টাকার কয়েকটি বান্ডিল দেখতে পান। টাকাগুলো গুনে প্রায় পাঁচ লাখ টাকা পান তিনি। সেখানে আর কোনো কাগজপত্র ছিল না। পরে ব্যাগটি নিজ হেফাজতে রেখে দেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার টাকাটা পেয়ে মনে করেছিলাম, যার টাকা তিনি হয়তো কোনো পন্থায় টাকার সন্ধান করবেন। তিনি মাইকিং করতে পারেন বা ফেসবুকে পোস্টও দিতে পারেন। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত এমন কিছু না ঘটায় টাকার প্রকৃত মালিকের খোঁজে কী করা যায় ভাবতে থাকি। সেই ভাবনা থেকেই আজ সকাল থেকে মাইকিং শুরু করি।’ তিনি বলেন, অবশ্য বিকেল সাড়ে চারটা পর্যন্ত কেউ সেই টাকার ব্যাগের দাবি করেননি।

এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া বলেন, টাকার মালিককে না পাওয়া গেলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তা থানায় জমা দেওয়া যেতে পারে। পরে দাবিদারের হাতে প্রমাণ সাপেক্ষে সেই টাকা তুলে দেওয়া হবে।

এদিকে সৌরভের এমন উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office