শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

ভালোবাসা দিবসে বিয়ের খবর প্রসেনজিৎ-ঋতুপর্ণার

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

ভালোবাসা দিবসে বিয়ের খবর দিলেন টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে নাকি তাঁর বিয়ে। আজ সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বিয়ের আমন্ত্রণপত্র। ইনস্টাগ্রামে সেটি পোস্ট করেছেন স্বয়ং পাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ইনস্টাগ্রামে ডিজিটাল কার্ড পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে লেখা, ‘সবিনয় নিবেদন, মহাশয়/মহাশয়া, বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামী দিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণপত্রের ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে–সম্পর্কিত যেকোনো রকম তথ্যের জন্য কোনোরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

শুরুতে ধাক্কা খেলেও একপর্যায়ে আঁচ করা গেল ঘটনা। ভালোবাসা দিবসে বিয়ের এ ঘোষণা একটু গভীরভাবে লক্ষ করলে বোঝা যাবে, প্রসেনজিতের ব্যবস্থাপক মোহর আর শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্তর টিমের সঙ্গে যুক্ত। বিয়ের ঘটকালি করছেন প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। ঘটনা হচ্ছে, ‘প্রাক্তন’ ছবির জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা আবার জুটি বাঁধছেন নতুন ছবিতে। সেই ছবির এমন অভিনব ঘোষণা। ছবিটির পরিচালক সম্রাট শর্মা। শিগগিরই শুটিং শুরু হবে ছবিটির।

hritu-prosenjeet1 (1)

প্রায় দেড় দশক পর শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’ ছবির মধ্য দিয়ে পর্দায় ফিরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি

প্রায় দেড় দশক পর শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’ ছবির মধ্য দিয়ে পর্দায় ফিরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ (২০১৮) ছবিতে একসঙ্গে তাঁরা কাজ করেন। ভালোবাসা দিবসে এমন অভিনব এক চমকে চোখ কপালে উঠেছিল এ জুটির ভক্তদের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office