শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাষার ব্যবহারে আ.লীগ নেতাদের ‘সংযত’ হতে বললেন মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ০১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, ওবায়দুল কাদের যেভাবে হুমকি দিয়েছেন, এটা কোনো রাজনীতির ভাষা নয়। আওয়ামী লীগের প্রত্যেক নেতার ভাষা একই রকম। তাই আমি চাই আপনারা ভাষার ব্যবহারে সংযত হন। আপনারা মুখে মিথ্যা কথা বলছেন কেন? আপনারা কি গণতন্ত্র চর্চা করছেন? আপনারা তো গণতন্ত্র বিশ্বাসই করেন না। গণতন্ত্র বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব- শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল এই সেমিনারের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমরা কখনো তার নেতাদের ছোট করে কথা বলি না। যার যে অবদান আছে তার সম্মান দেই, এটা জিয়াউর রহমান শিখিয়েছেন। অথচ আওয়ামী লীগের মধ্যে সেই চর্চা নেই। তাই তারা দেশের জন্য কাজ করা আমাদের নেতাদের প্রতি মুহূর্তে অবজ্ঞা করে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আজ আপনারা ক্যাম্পাসে ছাত্রদের মারলেন, আবার সেটাকে জাস্টিফাই করছেন। তারা বলছে বাহ বাহ ভালোই করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগ। প্রিয় ভাইয়েরা আসুন আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা জোট বাঁধি।

লুটেরা চরিত্রের সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভারি করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের চোর, লুটেরাদের কারসাজিতে আরেক দফা চালের দাম বাড়ানো হয়েছে। সরকার মুনাফা লুটবে এবং জনগণের পকেট কাটবে। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা আসলে মানুষের কল্যাণ চায় না।

তৎকালীন সরকারের অব্যবস্থাপনায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান যে অবস্থা- পত্রিকায় দেখেছি চালের দাম বাড়ছে। এখন তো ভরা মৌসুম। এখন চালের দাম কমে আসার কথা। সে জায়গায় চালের দাম বাড়তি। এখানে আবারও কারসাজি।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office