শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবার কিছুতেই ভুলছি না : শোলাঙ্কি

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এই ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে গেছে।সাধারণ মানুষের মত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে গর্জে উঠেছে টালিউড তারকা।

অভিনেত্রী শোলাঙ্কি রায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রথম থেকেই সরব ছিলেন। শোলাঙ্কি রায় বলেন, ‘এই ঘটনা ভুলিনি, ভোলার কথাও না বরং সঙ্গে নিয়ে চলেছি। তাছাড়া, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে, কোনো ভাবেই তাকে ভুলে যাওয়া সম্ভব নয়।’

নানা ভাবে আরজি করের ঘটনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘যদিও চারিদিক থেকে নানা ভাবে আরজি কর কাণ্ড ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবার আর ভুলে যাওয়া যাবে না, এবার আর ভুলে যাওয়া হবেও না। মানুষ এবার শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছে। যখন মানুষ শিরদাঁড়া সোজা করে দাঁড়ায়, তখন বিষয়টির গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়।’

এদিকে পরিচালক মৈনাক ভৌমিকের ‘ভাগ্যলক্ষ্মী’ সিনেমাতে ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায় প্রথম জুটি বাঁধতে চলেছেন । সিনেমার গল্পে সাম্প্রতিক কলকাতার একাধিক সমস্যা উঠে আসতে চলেছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office