শিরোনাম
এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

মওদুদ-দেলোয়ারকে নিয়ে যা বললেন রিজভী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপির প্রয়াত দুই জ্যেষ্ঠ নেতা খন্দকার দেলোয়ার হোসেন ও ব্যারিস্টার মওদুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের দু:সময়ে তারা দৃঢ় অবস্থান নিয়ে ভাঙন ঠেকিয়েছিলেন।

বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন ফুলটাইম রাজনীতিবিদ। আমাদের অনেকই আছেন পার্টটাইম রাজনীতিবিদ, পার্টটাইম ব্যবসায়ী। কিন্তু তিনি ছিলেন ফুলটাইম রাজনীতিবিদ।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ভাষাসৈনিক ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেলোয়ারের প্রশংসা করে তিনি বলেন, নেতাকর্মী ও জনগণের সঙ্গে একটা সংযোগ তৈরি হওয়ার ব্যক্তিত্ব হলেন খোন্দকার দেলোয়ার। এমনিতে মনে হবে একরোখা, নিজের নীতির প্রশ্নে অটল, আপস করে না। আবার তার সঙ্গে মিশলে মনে হবে একবারে তুলতুলে নরম মানুষ। এক-এগারোরতে দুজন সেনা অফিসার তার বাসায় গিয়ে পরিবারসহ হত্যার হুমকি দেন। তিনি ঠাণ্ডা মাথায় হজম করেন। পর দিন খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি গঠন করা হবে, সেখানে খোন্দকার দেলোয়ার হোসেনকে স্বাক্ষর করতে হবে। খোন্দকার দেলোয়ার হাসপাতালে ভর্তি হলেন, হাসপাতাল থেকে তিনি উধাও হয়ে গেলেন। এই যে অসাধারণ কৌশল একজন রাজনীতিবিদের। খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন এ ধরনের ধ্রুপদি চরিত্রের একজন মানুষ।
ব্যারিস্টার মওদুদের শূণ্যতা পূরণ হওয়ার নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আমরা প্রতিদিন এ ধরনের গুণী রাজনীতিবিদদের হারাচ্ছি। খোন্দকার দেলোয়ার হোসেনকে হারালাম, ব্রিগেডিয়ার হান্নান শাহকে হারিয়েছি, সর্বশেষ গতকাল হারালাম ব্যারিস্টার মওদুদ আহমদকে। এ ধরনের মানুষ হারিয়ে আমরা কাদেরকে পাচ্ছি? আমরা পাচ্ছি পাপুলকে, খালেদকে, সম্রাটকে। এরা রাজনীতিবিদ? এই যে রাজনীতির অধঃপতন, এটি সরকার সৃষ্টি করেছে।

রিজভী বলেন, গুণী মানুষের কদর নেই। মুক্তিযোদ্ধারা আজ লাঞ্ছিত হচ্ছেন সরকারের কাছে। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ স্বাধীনতার দিবস পর্যন্ত কোনো মিছিল-মিটিং করতে দেবে না। এই গোটা সময়টাতে মানুষ র্যা লি করবেন, কেউ আলোচনাসভা করবেন। কিন্তু তারা সব বন্ধ করে দিলেন। আওয়ামী লীগ যে চেতনার কথা বলে, তার সঙ্গে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলেই তো ১৭ মার্চ থেকে ২৬ মার্চ সব সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে। এটিই তো মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি কাজ। স্বাধীনতার মূল কথা হচ্ছে—মানুষের অধিকার সংরক্ষণ করা। মানুষ তা কথা বলবে নির্ভীকচিত্তে, এই নিশ্চিয়তা দেওয়া।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office