শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মশার প্রাদুর্ভাব সহনীয় পর্যায়ে : মেয়র তাপস

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

 মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, গত সপ্তাহ থেকে মশার প্রাদুর্ভাব কমেছে। আগামী সপ্তাহের মধ্যে মশার প্রাদুর্ভাব নির্মূল হবে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকার মানুষ মশারি ছাড়াই মানুষ ঘুমাতে পেরেছে। মাঝে কিছুটা কিউলেক্স মশার আক্রমণ বেড়েছিলো। বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।

আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকার জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পুনঃখনন ও পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাব। একই সঙ্গে ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে মেয়র শেখ ফজলে নূর তাপস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় ঢাকা দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শারিফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউল রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান নগর পরিকল্পনাবীদ সিরাজুল ইসলাম, তত্ত্বধায়ক প্রকৌশলী মুন্সী মোহাম্মদ আবুল হাসেম, কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ঢাকা দক্ষিণ সিটির সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিরগণ এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office