শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মিথ্যা মামলা করায় ৫ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৮ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি

মিথ্যা ধর্ষণ মামলা করার অভিযোগে বাদীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে ও ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত আসামি হল, বরগুনা জেলার তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের কালাম খানের স্ত্রী আসমা বেগম।

জানা যায়, আসমা বেগম বাদী হয়ে তার প্রতিবেশী সত্তার খানের ছেলে স্বপনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৫ মে ওই ট্রাইব্যুনালে একটি মিথ্যা ধর্ষণ মামলা করে। তালতলী থানার এসআই গাজী ফজলুল হক বাদীর মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩১ জুলাই বাদীর মামলা মিথ্যা মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

স্বপন মামলা থেকে খালাস পেয়ে ২০১৭ সালের ২ জানুয়ারি বাদী আসমার বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করেন। সাক্ষ্য শেষে ওই আদালতের বিচারক আসমা বেগমকে এ দণ্ডাদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের পিপি বলেন, এই রায়টি দৃষ্টান্তমূলক। মিথ্যা মামলা অনেকাংশে কমে আসবে। কথায় কথায় শত্রুতা দমন করতে মিথ্যা মামলা দেয়।

আসামি আসমার পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office