শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘মুক্ত করো আমায়’, হার্দিককে ভুলতে পারছেন না নাতাশা?

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বহু জল্পনার পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ট্যানকোভিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকা জুটি। বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অনুরাগীরা।

এই মুহূর্তে ছেলেকে নিয়ে মুম্বাইয়ে রয়েছেন নাতাশা। হার্দিকের বাড়িতে ছেলের যাতায়াত রয়েছে। এবার দেশে ফিরতে কখনও শরীরচর্চা কেন্দ্রের বাইরে কখনও রূপটান কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে নাতাশাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতাশা একটি নাচের ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যার অর্থ এমন ‘এবার মেয়েটাকে মুক্ত করো।‘ হার্দিকের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এসেছেন নাতাশা।

বিচ্ছেদের পরও সেই ধারাই বজায় রাখলেন প্রাক্তন তারকা পত্নী। নেটাগরিকদের একাংশের ধারণা হার্দিককে ভুলতে পারছেন না নাতাশা। শোনা যায়, হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না।

বিষয়টি নিয়ে দীর্ঘ দিন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন নাতাশা। এমনকি, বার বার হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি। তবে ফল মেলেনি। ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেই নিজের দেশে চলে যান। মাস খানেক সার্বিয়ায় থেকে ফিরে আসেন মুম্বাইয়ে।

উল্লেখ্য, ২০২০ সালে মে মাসে গাঁটছড়া বেঁধেছিলেন নাতাশা ও হার্দিক। তারপরে তাদের ঘরে আসে এক পুত্রসন্তান— অগস্ত্য। ২০২৪-এর জুলাইয়ে তারা বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office