| বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট | ২০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মৃত্যুর মতো সত্য # আনোয়ার কামাল-এর কবিতা
জন্মের মতো ধ্রুব সত্য হয়ে
আবার যদি পেছন থেকে ডাক আসে
আরশিতে গোপন মুখ দেখে
যদি হারানো সুরে গেয়ে ওঠো
ঘুম ভাঙ্গানিয়া গান
আমি সুরের লহরীতে বুঁদ হবো।
২.
মৃত্যুর মতো সত্য আর কি হতে পারে
জীবন-মৃত্যুকে আলিঙ্গন করে বারবার হারে
প্রতিটি পরাজয়ের একটি না বলা গল্প থাকে
প্রতিটি জয়ের ভেতর লুকিয়ে থাকে ঘুমন্ত সুখ।