শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মেয়র হলে নাগরিক সুবিধা সম্পন্ন নান্দনিক পৌরসভা হবে শ্রীমঙ্গল – সৈয়দ মনসুরুল হক

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   রবিবার, ৩১ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। শনিবার রাতে শহরের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএসএম আজাদুর রহমান প্রমুখ।
মতবিনিময়কালে মনসুরুল হক বলেন,
একটি নান্দনিক শ্রীমঙ্গল শহর গড়তে আসন্ন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনোয়ন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তিনি শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ। একটি নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে পৌরসভার মেয়র হতে চান তিনি।

সৈয়দ মনসুরুল হক বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছর ধরে আমি জনগণের আশা-আঙ্খাক্ষা ধারণ করে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলা, শিক্ষাসহ সকল কর্মকাণ্ডে আছি। আমি একটি কলেজের অধ্যক্ষ। আমাদের শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। দেশ বিদেশ থেকে এখানে পর্যটকরা আসেন। আমাদের শহরের যত্রতত্র ময়লা আর্বজনা পরে থাকে। রাতের বেলা সড়কবাতির বেশীরভাগই জলেনা, শহরে অবৈধভাবে চলা যানবাহনের কারনে যানজট লেগেই রয়েছে। নাগরিক সেবায় পৌরসভার জনপ্রতিনিধিদের কাছ থেকে যতটুকু সেবা পাওয়ার কথা তার অনেক কম সেবা পান জনগণ। আমার কাছে প্রায়ই লোকজন আসেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তারা মেয়র সাহেবের কাছে যেতে পারেন না। সাধারণ জনগনের সাথে মেয়রের দূরত্ব অনেক। আমাদের এই পৌরসভার অনেক ভোটার রয়েছেন যারা শ্রীমঙ্গল শহরের বাহিরে থাকেন। ভোটের সময় এসে তারা ভোট দিয়ে চলে যান। জনপ্রতিনিধিরা তাদেরকে সব বরাদ্ধ দিয়ে দেন। আমার পৌরসভার অসহায় মানুষরা সরকারের বিভিন্ন প্রনোদনা থেকে বঞ্চিত হচ্ছে। একটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে এই শহরে পৌরসভার অনেক কিছুই করা যেত।
দীর্ঘদিন যাবৎ নির্বাচন বিহীন শ্রীমঙ্গল পৌরসভার জনগণ প্রকৃত নাগরিক সেবা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিরা মনে করেছিলেন মামলা দিয়ে পৌরসভার নির্বাচন আটকে রাখবেন। সে জন্য তারা পৌরবাসীর কোন কথাই পাত্তা দেন নি। আমি চাই আমার পৌরসভার আর কোন জনগন সেবা পাওয়ার জন্য জনপ্রতিনিধিদের দাড়ে দাড়ে ঘুরবে না। আমি মেয়র হলে পৌরসভার সব কাজে আধুনিকতা নিয়ে আসবো। পৌরবাসী বাসায় বসেই নাগরিক সেবা পাবেন। আমাকে শ্রীমঙ্গলবাসী সব সময় কাছে পেয়েছেন। জনগণের পাশে থেকে উন্নয়নে আমি কাজ করবো। আমি মেয়র নির্বাচিত হলে পৌরবাসীকে সাথে নিয়ে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলবো।

উল্লেখ্য শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর। গত দশ বছর আগে এই পৌরসভায় নির্বাচন হয়ছিলো। এর পর মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতাসহ বিভিন্ন কৌশলী মামলায় আটকে ছিলো পৌরসভার নির্বাচন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office