শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মৌলভীবাজারে জেলা কাজী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে জেলা কাজী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মৌলভীবাজার জেলা কাজী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন এলাকার কাজীগণ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ.কে.এম বদরুল হক। প্রধান অতিথি কাজী এ.কে.এম বদরুল হক তাঁর বক্তব্যে কাজীদের পেশাগত দায়িত্ব, বর্তমান চ্যালেঞ্জ ও করণীয়সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি কাজীদের মধ্যে ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।

মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী সুহেল।

বিশেষ অতিথি ছিলেন কাজী মাওলানা মোঃ হুমায়ুন রশীদ চৌধুরী, কাজী মাওলানা রফিক উদ্দিন চৌধুরী, কাজী মাওলানা জাবেদ আহমদ, কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা মোঃ মখলিছুর রহমান, কাজী মাওলানা সৈয়দ মোঃ লিয়াকত আলী, কাজী মাওলানা মোঃ আব্দুল আজিজ, কাজী মাওলানা মোঃ ফয়জুল ইসলাম, কাজী মাওলানা মোঃ মুজিবুর রহমান, কাজী মাওলানা মোঃ কুতুব উদ্দিন, কাজী মাওলানা মোঃ গৌছ আলী, কাজী মাওলানা মোঃ নজরুল ইসলামসহ সকল উপজেলা ও জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office