শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে হবে সরকারি স্কুলে ভর্তির লটারি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তিতে ডিজিটাল লটারি সোমবার অনুষ্ঠিত হবে।

 

কেন্দ্রীয়ভাবে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে বেলা সাড়ে ৩টায় এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি এ লটারি কার্যক্রম উদ্বোধন করবেন। সারা দেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন পড়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারি কার্যক্রম উদ্বোধনের পর বিকাল ৫টা থেকে নির্ধারিত লিংকে (http://gsa.teletalk.com.bd) ফল প্রচার শুরু করা হবে। লটারি কার্যক্রম মাউশির ফেসবুক পেজ http://www.facebook.com/dshe.moebd, ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যালেনে সরাসরি সম্প্রচার করা হবে।

সারা দেশের লটারি সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হবে। শিক্ষামন্ত্রী উদ্বোধনের পর লটারি শুরু হবে। প্রথমে রাজধানীর স্কুলগুলো, এর পর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরের সব মিলিয়ে ৩৯০টি স্কুলে লটারি হবে। লটারির কার্যক্রম অনলাইনে প্রচার করা হবে। এ ছাড়া স্কুল কর্তৃপক্ষ তার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এ লটারি দেখতে পারবে। শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুলে গিয়ে তা দেখার সুযোগ পাবেন।

লটারির ফল তাৎক্ষণিকভাবে টেলিটক ও সফটওয়্যারের মাধ্যমে নিজ নিজ স্কুলের মেইলে পাঠিয়ে দেওয়া হবে। নির্ধারিত লিংকে গিয়ে প্রতিষ্ঠান সেটি প্রিন্ট করে স্কুলের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবে। এবারও স্কুলগুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি ও সি) করে ভর্তির কাজটি করা হবে। ভর্তি আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পেরেছে।

দুই দফায় ৭ জানুয়ারি পর্যন্ত এবার ভর্তির আবেদন টেলিটকের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়। প্রথম দফায় গত ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন নেওয়া হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office