শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রংপুরে আওয়ামী লীগের আনন্দ র‌্যালি

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ২৬ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৩৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রংপুরে আনন্দ র‌্যালি করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুরে পায়রাবন্দ রংপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে বেগম রোকেয়া প্রবেশ তোরণ থেকে র‌্যালিটি শুরু করা হয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলার নেতৃত্বে শিল্পীদের গানের সঙ্গে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলে করে মিঠাপুকুর উপজেলার ১৫ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি।

পরে মিঠাপুকুর বাজার ওভারপাসের নিচে সমাবেশে বক্তব্য রাখেন মিঠাপুকুর কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান কামু, রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আপন সরকারসহ অন্যরা। সমাবেশে মিঠাপুকুর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগণকে নিয়ে দেশের টাকায় পদ্মার বুকে বিশ্বকে তাক লাগানো সেতু নির্মাণ করেছেন। যার সুফল পাচ্ছেন দেশের জনগণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। নৌকার পক্ষে রায় দিয়ে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখাসহ দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office