শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কিছুদিন ধরে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার রাজনীতিতে যোগ দিচ্ছেন এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি লন্ডনের পল মলে ইনস্টিটিউট অফ ডিরেক্টরস-এ আয়োজিত ‘হিন্দুজাস অ্যান্ড বলিউডে’ শীর্ষক বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে আবারও তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অক্ষয় জানান,আপাতত, রাজনীতিতে নয়। অভিনয় নিয়ে ভালই আছি।

অক্ষয় বলেন, ‘আমি আমার সিনেমার ক্যারিয়ার নিয়ে ভালো আছি। সিনেমার মধ্যে দিয়েই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০ টি ছবিও প্রযোজনা করেছি। আসন্ন ‘রক্ষাবন্ধন’ ছবি আমার খুব মনের কাছের। তাই আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই’।

কয়েকদিন আগেই আনন্দ এল রাই পরিচালিত পারিবারিক ছবি ‘রক্ষাবন্ধনে’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। চার বোনের ভাই অক্ষয় কুমার। ভাইয়ের উপরই বোনেদের বিয়ের দায়িত্ব। মধ্যবিত্ত পরিবারে সংসারের দায়িত্বের চাপ আর নিজের ভালোবাসার টানাপোড়ন নিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়েছে।

‘রক্ষাবন্ধন’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ভূমি পেড়নেকরকে। আগেও জুটি হিসেবে কাজ করেছেন তারা। চার বোনের ভূমিকায় দেখা যাবে নতুন চার মুখ।

১৯৯১ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন অক্ষয়। তবে বাণিজ্যিকভাবে তার প্রথম সফল ছবি ১৯৯২ সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ‘খিলাড়ি’ । তিন দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১০০ টি ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন। তাকে শেষ দেখা গেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। গত ৩ জুন মুক্তি পায় এই ছবি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office