শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাত বিরাতে # জামিল আহমেদ-এর কবিতা

  |   রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাত বিরাতে # জামিল আহমেদ-এর কবিতা

প্রতিদিন সন্ধ্যার পর আমি ফুট অভার ব্রিজ বা

ফ্লাইওভার এর উপর দাঁড়িয়ে পথে তাকিয়ে থাকি যতদূর চোখ যায়
তুমি এপথে আসো কিনা?
দাড়িয়ে থাকতে থাকতে আমি
ক্লান্ত শ্রান্ত হয়ে গভীর রাতে বাড়ি ফিরি

বন্ধু বান্ধব মাঝে মাঝেই প্রশ্ন করে বিস্মিত হয়ে এর কোন মানে হয় না
কতদিন আমি ভোর দেখিনা
সূর্যোদয় দেখিনা, পাখিদের অরণ্যে ডাক শুনিনা,

ভোরের পথিকের সাথে আগের মতো দেখা হয় না
আমার কেন এমন হল কেউ জানেনা
রাত গভীর হলে আসমানে জাগে কত নক্ষত্র সাথে চাঁদ
কথা ছিলো এমন তারা ভরা রাতে,

তুমাকে সাজাবো, চন্দন আর বেলী ফুল দিয়ে
সমস্ত শ্রম দিয়ে নদীর বুক চিরে
এনে দেবো জল, তুমার দুই লাজুক চঞ্চুতে
সবকিছু ঠিকঠাক ছিলো
হঠাৎ তুমি স্বপ্ন পরিবর্তন করলে
এখন তুমি পর পুরুষের ঘরে
কেমন আছো? কপালে সিঁদুর পরনে ভারতীয় শাড়ী
আমার এখন গোঁফ লম্বা দাড়ি
রোজ রাতে কেঁদে ফিরি বাড়ি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office