শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রাষ্ট্রপতির চিঠি পেলে সিদ্ধান্ত : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিঠি পাওয়ার পর রাষ্ট্রপতির সংলাপে যোগ দেয়া বা না দেয়ার বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। আজ রাতে রাজধানীর বনানী এলাকায় অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি বলেন, আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো চিঠি পাইনি। তার কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

‘নির্বাচন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো সংলাপে যাবে না’ বলে বিএনপির একটি সিদ্ধান্ত ছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করবো না। সেই সিদ্ধান্ত, সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে। তবে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি। আমরা সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে এখনো নেইনি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার প্রাক্কালে নতুন নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন। প্রথম দিন সংলাপ হয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।

অনলাইন সংগঠন ‘অর্পণ’ এর উদ্যোগে বনানী কবরস্থানের পাশে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিএনপি মহাসচিব উপস্থিত ছিন্নমূল মানুষদের হাতে একটি করে শীতের কম্বল তুলে দেন।

আয়োজক সংগঠন ‘অর্পণের’ সভাপতি বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আনু মো. হালিম আজাদ, ইয়াসীন আলী, সরদার মো. নুরুজ্জামান, আজিজুর রহমান মুসাব্বির, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office