কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি। | শুক্রবার, ০৪ জুন ২০২১ | প্রিন্ট | ২২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মুজিব বর্ষের অঙ্গীকার,দেশ হবে প্রানী ও মানুষের সমতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের উদ্যোগে প্রায় ৯টি বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশন কতৃক আয়োজিত বন্যপ্রাণী অবমুক্ত অনুষ্ঠানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার জনাব মোঃ খলিলুর রহমান,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মীর নাহিদ হাসনা
মৌলভীবাজার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা, শ্রীমঙ্গল উপজেলা নিবাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যন সিতেশ রঞ্জন দেব, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। এসময় বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বিভিন্ন সময় লোকালয় থেকে আহত বন্যপ্রাণী উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে এনে প্রয়োজনীয় সেবা শুশ্রুষার করে সেই প্রাণীগুলো অবমুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল প্রায় বিভিন্ন প্রজাতির ৯টি বন্যপ্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
অবমুক্তকৃত বন্যপ্রাণীগুলোর মধ্যে ছিল একটি অজগর সাপ,সাতটি গন্ধগকুল,একটি তক্ষক। পরে লাউয়াছড়ায় বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়।