শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শান্তা চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভুয়া এপিএস , মন্ত্রণালয়ের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: শান্তা চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভুয়া এপিএস।

শান্তা চৌধুরী নামে এক নারী নিজেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের এপিএস পরিচয় দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। শান্তা চৌধুরী নামের কোনো নারীকে এপিএস হিসেবে নিয়োগ দেয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী ইমরান। বরং প্রতারক এই নারী থেকে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ওই নারীর বিরুদ্ধে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর স্বাক্ষরিত এক সতর্কীকরণ প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, শান্তা চৌধুরী (https://www.facebook.com/ santa.chowdhury.75248) নামে একজন নারী ‘প্রবাসী কল্যাণ মন্ত্রীর চুক্তিভিত্তিক এপিএস হিসেবে নিয়োগ পেয়েছে’ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল (বুধবার) একটি পোস্ট দিয়েছে। যা ভিত্তিহীন ও বানোয়াট একটি তথ্য। বিষয়টি আমাদের নজরে এসেছে। জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে জানানো যাচ্ছে যে, শান্তা চৌধুরী নামের কাউকে মন্ত্রী চেনেন না এবং তার এপিএস হিসেবে নিয়োগও দেননি।

এতে আরও বলা হয়, প্রকৃত পক্ষে, মোহাম্মদ রাশেদুজ্জামানকে ২০১৯ সালের গত ২৩ অক্টোবর মন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন। তাই এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইতোমধ্যে শান্তা চৌধুরী কর্তৃক এপিএস হিসেবে ভুয়া পরিচয়দানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office