শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: ছাত্রদল

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা বলেছেন, রাজনীতি করা ব্যক্তির সাংবিধানিক অধিকার। শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে না।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা এসব কথা বলেন।

ছাত্রদলের নেতারা বলেন, জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে সব সময় ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে। রাজনীতি নিয়ে সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে। এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু বলেন, ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় ইউজিসির নীতিমালায়। এ নীতিমালায় ছাত্র সংগঠন করা যাবে না এমন কিছু বলা হয়নি এবং ২০১০ সালে ইউজিসির সেই নীতিমালায় পরিবর্তন আসে। সেখানেও ছাত্র সংগঠন করা যাবে না এমন কিছু বলা নেই।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা বলেন, ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত ছাত্ররাজনীতির এরকম গৌরবজ্জল ইতিহাস থাকলেও, ক্রিয়াশীল ছাত্ররাজনীতি ধ্বংসের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এক শ্রেণির নতজনু, প্রভুভক্ত, আত্মকেন্দ্রীক মানুষ। বর্তমান প্রজন্ম রাজনৈতিক ভাবে অসচেতন হলে, দেশে দুর্নীতি, লুটপাট, ভয়ের সংস্কৃতি, বিচারহীনতা বৃদ্ধির পাশাপাশি, নতুন নেতৃত্ব সৃষ্টির অভাবে দেশ একসময় বিদেশি প্রভু নির্ভর অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রগতিশীল রাজনৈতিক দর্শনের চর্চা না হলে, এক ধরনের মৌলবাদী-সন্ত্রাসী সংগঠনের উত্থান হওয়ারও ঝুকি রয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office