শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শিক্ষার্থীদের হাফ ভাড়া আন্দোলনের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর একাত্মতা

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সারাদেশের সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর বকশিবাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

এ সময় নিজেকে সাত কলেজ আন্দোলনের ‘প্রধান সমন্বয়ক’ দাবি করে এক শিক্ষার্থী বলেন, আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা।

তারা আরো বলেন, গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানা হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি মেনে নেন, নয়তো আমরা রাজপথ ছাড়বো না। সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান তারা।

চলমান এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবীগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলব। প্রতিমন্ত্রীর কথায় ছাত্র ছাত্রীর আশ্বস্ত হলে আন্দোলন স্থগীত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office