শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু আয়াতের লাশের খন্ডিত অংশ উদ্ধার

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ৩০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতের লাশের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বেলা তিনটার দিকে নগরের বন্দরটিলা আকমল আলী রোড এলাকার একটি নালা থেকে তার লাশের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক মনোজ দে বিষয়টি নিশ্চিত করেন।

পিবিআই মেট্রোর পরিদর্শক মর্জিনা আক্তার বলেন, বিচ্ছিন্ন দুই পায়ের অংশ পাওয়া গেছে। এগুলো তার পরিবারের লোকজন শনাক্ত করতে পারে কি-না দেখা হবে। শরীরের বাকি অংশে খুঁজে দেখা হচ্ছে।

শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আবিরকে গ্রেপ্তারের পর তার বাবা-মা-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আবিরের বাবা-মার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আবির দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ডে রয়েছে।

আবিরের বাবা ভ্যানচালক আজহারুল ইসলাম আয়াতদের বাসায় ভাড়া থাকেন। মা আলো বেগম একটি পোশাক কারখানায় চাকরি করেন।

এর আগে গত ১৫ নভেম্বর বিকেলে নগরের ইপিজেড থানার বন্দরটিলা ওয়াজ মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আয়াত বাসার পাশে মক্তবে পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়। নিখোঁজের ১০ দিন পর আয়াতের পরিবার জানতে পারে, প্রতিবেশীআবির তাকে অপহরণের পর হত্যা করেছে।

পুলিশ বলছে, মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণ করে আবির। মুক্তিপণে ছয় থেকে সাত লাখ টাকা দাবি করার পরিকল্পনা ছিল তার। কিন্তু মুঠোফোন কাজ না করায় অপহরণের মুক্তিপণ দাবি করতে পারেননি বলে জিজ্ঞাসাবাদে জানায় আবির। এরপর শিশুটি চিৎকার করতে চাইলে তাকে গলা টিপে হত্যা করে সে। এরপর তার মরদেহ ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office