শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শীতে রুটি নরম রাখার ৫ উপায়

লাইফ স্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

ওজন নিয়ন্ত্রণে রাখতে রুটি খেয়ে থাকেন অনেকে। ব্যস্ততার কারণে দিনে ২ থেকে ৩ বার রুটি বানিয়ে খাওয়া সম্ভব হয় না। শীতের সময় রুটি বানানোর কিছুক্ষণ পরই তা শক্ত হয়ে যায়।

অনেকেই রুটি তৈরির সঠিক পদ্ধতি জানেন না। সংরক্ষণের উপায় জানলে রুটি বানিয়ে দীর্ঘক্ষণ নরম রাখা সম্ভব।

আটা যেভাবে মাখবেন

ভুসিযুক্ত আটায় বেশি ফাইবার থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো। আটা নিন পরিমাপ মতো। এর মধ্যে লবণ মিশিয়ে নিন এক চিমটি। সামান্য তেল মিশিয়ে গরম পানি দিয়ে মাখিয়ে নিন। গরম পানি দিয়ে রুটি তৈরি করলে তা যেমন নরম হয়, তেমনি সহজে হজমেও হয়।

আটা মাখার পর পাতলা ভেজা কাপড় দিয়ে অন্তত ১৫ মিনিট ঢেকে রাখুন।

জেনে নিন কীভাবে তৈরি করলে ৪ থেকে ৫ ঘণ্টা পর খেলেও রুটি একই রকম নরম থাকবে-

১. ভালো করে রুটি আটা মেখে নিতে হবে। লেচি কাটার আগে দেখুন, তা নরম আছে কিনা।

২. বেলার সময় রুটি ঘুরছে কিনা দেখুন। যতটা সম্ভব পাতলা করে রুটি বেলবেন।

৩. আগুনের ওপর রেখে যদি রুটি ফুলিয়ে নিতে পারেন, তা সবচেয়ে ভালো হবে। তাওয়া ১৫ থেকে ২০ সেকেন্ডের বেশি রাখবেন না। এতে রুটি পুড়ে শক্ত হয়ে যাবে।

৪. রুটি সেঁকা হয়ে গেলে, গরম তাওয়ায় অল্প পানি দিয়ে রুটিগুলো সেই পানিতে একবার বুলিয়ে নিয়েই তুলে নিন। তারপর এয়ারটাইট পাত্রে রেখে দিন।

৫. হটপটে কিংবা লাঞ্চ বক্সে একটি ভেজা নরম কাপড় বিছিয়ে রাখুন। রুটি সেঁকা হয়ে গেলে তার মধ্যে রেখে দিন।

এ ছাড়া রুটি কখনও দ্বিতীয়বার গরম করবেন না। তা হলে তা আরও শক্ত হয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office