শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শীত তাড়াতে স্যুপ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

স্যুপ কেবল স্টার্টার নয়। বরং কমপ্লিট মিল। ঠিকঠাক মতো বানাতে পারলে স্যুপ হয়ে ওঠে সুস্বাদু; আর স্বাস্থ্যকরও। পছন্দ ছেরেবুড়ো সবার। শীত জাঁকিয়ে না পড়লেও এই সময়ে স্যুপ হতে পারে রসনাবিলাসের দারুণ সঙ্গী। শুভাগতা দেবাশীষের দেওয়া রেসিপিগুলো ট্রাই করা যেতে পারে।

souf
সবজি ও নুডলস স্যুপ
উপকরণ

ক্যাপসিকাম ১টি, গাজর অর্ধেকটি, ফুলকপি (ছোট) ১টি, মটরশুঁটি সিকি কাপ, নুডলস ৫০ গ্রাম, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ব্রকলি ১ কাপ, লেবু ১টি, মাখন ২-৩ টেবিল চামচ, আদা পেস্ট ১ টেবিল চামচ, গ্রিন চিলি সস আধা টেবিল চামচ, সয়া সস আধা টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে সব সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর প্যানে মাখন দিয়ে আদা পেস্ট দিয়ে দিন। মটরশুঁটি দিয়ে গাজর দিন। অল্প অাঁচে রান্না করুন। বাকি সবজিগুলো দিতে থাকুন। লবণ, গ্রিন চিলি সস দিয়ে দিন। সবজি হালকা গরম হলে ৩ কাপ পানি দিন। পানি ফুটলে (বলক উঠলে) নুডলস দিন। এবার গোলমরিচের গুঁড়া দিন। লেবুর রস, সয়া সস দিয়ে দিন এবার। সবশেষে মাখন আর ধনেপাতা ছড়িয়ে দিন। এবার পরিবেশন করুন গরম গরম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office