শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শেখ ফজিলাতুন্নেসার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধানমন্ত্রী ও এমপি হাবিব

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শেখ ফজিলাতুন্নেসা বিশ্ববিদ্যালয় নামকরণের প্রস্তাব করলে প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব। শিগগিরই এ নামকরণের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

শনিবার দুপুরে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের জনগণকে ধন্যবাদ জানান।

এমপি হাবিব বলেন, করোনাকালীন কঠিন সময়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও প্রিয়নেত্রী সাক্ষাতের জন্য আমাকে সম্মতি দিয়েছেন, সময় দিয়েছেন। আমি মন উজাড় করে কথা বলেছি, আমার দলীয় নেতাকর্মী ও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের কথা বলেছি। প্রধানমন্ত্রী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আমার এ বিজয়ে তিনি খুবই আনন্দিত।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনা আক্রান্ত হয়ে মারা যান এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী। পরে নির্বাচন তফসিল ঘোষণা করা হলেও বারবার পেছানোর পর গত ৪ সেপ্টেম্বর ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office