| সোমবার, ০২ অগাস্ট ২০২১ | প্রিন্ট | ১৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে
শেখ মুজিব তুমি
জামিল আহমেদ
আমি বাংলাদেশের মানচিত্রে
শেখ মুজিব দেখতে পাই
আমি বলছি মহামানবের মৃত্যু নেই
এদেশের বাতাসে মুজিবের কণ্ঠ
কান পেতে শুনতে পাই
আমাকে বিশ্বাস করো হে মহান জাতি
আমি বনফুলের কাছে জিজ্ঞেস করেছি
আমি সাদা বক সোনালী চিলের কাছে জিজ্ঞেস করেছি
আমি আশিতিপর বৃদ্ধ করিম আলীর কাছে জিজ্ঞেস করেছি
বঙ্গ বন্ধু র কথা তারা জানে
আমি ইতিহাসের পাতায় লেখা দেখেছি
আমি নবজাতকের চিৎকারে শুনেছি
আমি নব কিশোরীর হাসিতে দেখেছি
বঙ্গবন্ধুর আওয়াজ
আমাকে বিশ্বাস করো হে মহান জাতি
আমি ভিনদেশী পথিক নই
আমি অতিথি পাখি নই
আমি এ মাটির সন্তান
পদ্মায় যমুনায় মেঘনায়
খেলেছি ডুব সাঁতার
জলের কল কল শব্দে শুনেছি
শেখ মুজিবের নাম
আমাকে বিশ্বাস করো হে মহান জাতি
কোটি কোটি বছরের ইতিহাসে
সাহিত্যে লেখা রবে একটি নাম
শেখ মুজিবুর রহমান