শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে করোনায়  আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্যশিল্পী মৌসুমী

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।    |   মঙ্গলবার, ২০ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নাট্যশিল্পী মৌসুমী নাগ (৩৬)।

শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আট মাসের অন্তঃসত্ত্বা নাট্যশিল্পী মৌসুমী নাগ (৩৬)।
 মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে মারা যান। তিনি।
মৌসুমী শ্রীমঙ্গল থিয়েটারের নাট্য সম্পাদক ও
 একটি আবৃত্তি স্কুলে শিক্ষকতা করতেন। মৃত্যুকালে তিনি স্বামী ও ৯ বছরের এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৮ জুলাই তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে বাসায় রেখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডা. মো. আব্দুস শহীদ এমপি,শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শোক জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে উপজেলা সৎকার কমিটি দুপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office