নিজস্ব প্রতিবেদন ডেস্ক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ১৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি প্রতিনিধি
কাউছার আহমেদ রিয়ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনাসভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় বিজিবি শ্রীমঙ্গলে সেক্টরে এ কর্মসূচীর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান শিকদার, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, বিজিবি বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ও প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সূধীবৃন্দ।
এ সময় সীমান্ত সুরক্ষায় ও দেশের মুক্তিযুদ্ধে বিজিবির অবদান তুলেধরে বক্তব্যদেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডর কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী। পরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা তুলে দেয়া হয়।
বিকেলে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।