কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি। | শনিবার, ২৮ অগাস্ট ২০২১ | প্রিন্ট | ১৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলায় শুরু হচ্ছে। জাতীয় মৎস্য উৎসব।
শনিবার(২৮ আগষ্ট) দুপুর ১২.৩০.মিনিটে শ্রীমঙ্গল উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরাজুল কবির গণমাধ্যমকর্মীদের জানান শ্রীমঙ্গল উপজেলায় মোট মাছ চাষের চাহিদা ৭৫৪৫, মেট্রিক টন, উৎপাদন-৯২৯৬ মেট্রিক টন,উদ্ধৃত – ১৭৫১ মেট্রিক টন। করুনা ভাইরাসের কারণে ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর সীমিত পরিসরে জাতীয় সাপ্তাহ উদযাপিত করা হবে।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন ভট্টাচার্য, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন,এশিয়ান টেলিভিশনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাস সুমন।
সভায় গণমাধ্যমকর্মীরা বলেন হাওয়েরের যে সমস্ত জায়গা অবৈধ দখলে আছে সে সব জয়গা পুরনো উদ্ধারের জন্য জোর দাবি রাখেন।
এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী বলেন হাওড়া থেকে অবৈধ ফিশারি উচ্ছেদ করে খাওয়ার কে ফেশারি মুক্ত করতে অনুরোধ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম
দখল দারদের উচ্ছেদ করে হাওরের খাস ভূমি উদ্ধার ও যেসব সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো চিহ্নিত করে এর করণীয় বিষয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করার নির্দেশ দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরাজুল কবিরকে।