শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

শ্রীমঙ্গলে রাইজিং ফর রাইটস প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে মতবিনিময়

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি   |   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে রাইজিং ফর রাইটস প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে মতবিনিময়

প্রতিনিধি ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় ‘রাইজিং ফর রাইটস’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ নিয়ে গণমাধ্যমের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা ‘ম্যাক বাংলাদেশ মৌলভীবাজার’ এবং ‘ফানসা বাংলাদেশ’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সভাটি গত শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এবং সঞ্চালনা করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। অনুষ্ঠানে প্রকল্পটির অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসকেএস ফাউন্ডেশনের পরিচালক যোষেফ হালদার ও ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আরমান খান।

সভায় ‘রাইজিং ফর রাইটস’ প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পটি শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ জানান, প্রকল্পের আওতায় বর্তমানে একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে পৌর এলাকার স্যানিটেশন ব্যবস্থা যাচাই, শিট ফ্লো ডায়াগ্রাম তৈরি, এবং অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গবেষণার ফলাফল এবং পানি ও স্যানিটেশন সেবা উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।

মুক্ত আলোচনায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার প্রায় ২৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন এবং স্যানিটেশন উন্নয়নে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ম্যাক বাংলাদেশ একটি স্থানীয় উন্নয়ন সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, পরিবেশ, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। সংস্থাটি বর্তমানে ‘ফানসা বাংলাদেশ’-এর সদস্য হিসেবে স্যানিটেশন ও পানি ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office