শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গলে ১২ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১৫ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং একটি পুরাতন সিএনজি গাড়িসহ দুজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উদ্ধারকৃত ১২ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার লছনা বাজারের কালী মন্দিরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. জুয়েল মিয়া (২১) পিতা আনকার আলীর। এবং সিএনজি চালক মো. জমির আলী (৩২) পিতা মকদ্দস আলী। দুজনই সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার।

মঙ্গলবার দুপুরে প্রেসব্রিফিংয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লছনা বাজারের কালী মন্দিরের সামনে থেকে গাঁজা ও গাঁজা বহনের একটি সিএনজি গাড়িসহ দুজনকে আটক করা হয়। তিনি বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিক নিদের্শনা মোতাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম মুন্সির তত্বাবধানে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এবং ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই মুহাম্মদ আসাদুর রহমান, এসআই তীর্থংকর দাস, এসআই মোহাম্মদ আল আমিনসহ সঙ্গীয় অন্যান্য ফোর্স এ অভিযান পরিচালনা করেন। উক্ত বিষয়ে থানায় একটি মাদক আইনে মামলা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office