শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গলে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার এবং ওসি (তদন্ত) হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকা রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা-বাগানস্থ শ্রমকল্যাণ কেন্দ্র এলাকা থেকে অভিযান পরিচালনা করে গাঁজাসহ কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি শ্রীমঙ্গলের মতিগঞ্জ এলাকার ডিগাপাড়া গ্রামের বিক্রম বিশ্বাসের ছেলে সুরঞ্জন বিশ্বাস (৫০) বলে জানা গেছে। এ সময় পুলিশ তার কাছ থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। যার মূল্য ৮৮ হাজার ২০০টাকা। থানা পুলিশ সূত্রে আরও জানা যায় আটক সুরঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির। এসময় তিনি জানান আটককৃত মাদক কারবারি সুরঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। বিধি মোতাবেক তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office