কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি। | শনিবার, ০৬ নভেম্বর ২০২১ | প্রিন্ট | ২৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী ২৮ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের সমর্থনে শ্রীমঙ্গল পৌর এলাকার শান্তি ভাগ ৭ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে গতকাল রাত ৮.৩০ মিঃ এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মুমিনুল হোসেন সোহেল এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক,
প্রধান অতিথির বক্তব্যে মনসুরুল হক বলেন আপনারা জানেন দীর্ঘদিন পর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে শ্রীমঙ্গল পৌরসভায় নৌকা মার্কা প্রতীকে নমিনেশন দিয়েছেন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। আমি দীর্ঘদিন যাবত জনগনের সেবায় আছি আপনাদের নতুন করে বলার কিছু নেই, ভয়াবহ করোনার সময় আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদের পাশে থেকে আমি সেবা করেছি আপনারা জানেন শ্রীমঙ্গল পৌরসভার রাস্তাঘাটের কি বেহাল দশা করে রেখেছেন বর্তমান মেয়র সাহেব, মেয়র সাহেব জনগণের সেবা করতে ব্যর্থ হয়েছেন, আপনারা পৌরবাসীরা পৌর নাগরিক হিসেবে যে সেবা পাওয়ার কথা তা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, আপনাদের প্রয়োজনীয় কাজে পৌরসভায় যখন গিয়েছেন তখন পৌরসভার মেয়র সাহেবকে আপনারা পাননি উনি মাসের পর মাস বছরের পর বছর বিদেশ পরে রয়েছিলেন নিজের ব্যবসার কাজে, অহংকার আর দাম্ভিকতার কারনে সাধারন অসহায় জনগনের কাছে আসেননি করোনাভাইরাসের সময় মেয়র সাহেব এক দিনের জন্য জনগনের কাছে আসেনি একটি টাকাও গরীব অসহায় মানুষদের সহযোগিতা করেন নি আপনারাই তার জলন্ত সাক্ষী আছেন । আমাদের পর্যটন নগরী শ্রীমঙ্গলের এই পৌরসভাকে তিনি নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারেননি।

দীর্ঘদিন পৌরসভার নির্বাচনকে মামলা দিয়ে আটকে রেখে জনগণের সাথে তিনি প্রতারণা করেছেন, মনসুরুল হক আরো বলেন আপনারা যদি পৌর নাগরিকের প্রকৃত সেবা পেতে চান এবং পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা হিসেবে দেখতে চান তাহলে, নৌকা মার্কা প্রতীকে আমাকে ভোট দিয়ে নৌকা কে জয়যুক্ত করতে হবে, যদি আপনারা নৌকা মার্কা প্রতীকে ভোট দেন তাহলে আমি আধুনিক চিন্তাধারা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শ্রীমঙ্গল পৌরসভা কে একটি মডেল আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো, যদি শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে ময়লার ভাগাড় অপসারণ করতে চান তাহলে নৌকা মার্কার বিকল্প নাই, তাই আগামি ২৮ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে একটি আধুনিক পৌরসভা গড়তে আমাকে সহযোগিতা করুন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল,
আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো. ছালিক আহমেদ-সহ- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও এই নির্বাচনী মতবিনিময় সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নারী-পুরুষ ভোটারবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা শ্রীমঙ্গল পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল পৌরসভা হিসেবে দেখতে হলে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।