শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে

সব ফাঁসির জবাব আমরা দেব: হুমকি জামায়াত নেতার

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বুধবার রাজধানীর মিরপুর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল ছবি: সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নেতাদের ‘ফাঁসির জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এসব ফাঁসির জবাব দেবেন তাঁরা।

আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এই হুমকি দেন। সম্প্রতি কার্যকর হওয়া অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা নিয়ে প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ হয় বলে জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমাবেশে সেলিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের যেকোনো নাগরিক আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে যেকোনো ধর্ম অবলম্বন, ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে। আমরাও তাই রাখি। কিন্তু গত ১২ বছর ধরে আমাদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা কি আইন মানি না?’

সেলিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশে আইন মানার যদি একটি দল থাকে, সেটি জামায়াতে ইসলামী। আমরা যদি আইন না মানতাম, আপনারা আমাদের এত নেতাকে ফাঁসি দিতে পারতেন না। আমরা আইনের অনুসারী, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এসব ফাঁসির জবাব আমরা দেব।’

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্য আরও বলেন, ‘আমরা জনস্বার্থবিরোধী কাজ করি না, জনগণের কল্যাণে কাজ করি। আমরা নৈতিকতাকে ভূষণ মনে করি। তাই কথা বলার অধিকার যদি একটি দলের থাকে, সেই দল জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির। এই দলের বিরুদ্ধে অনেক করেছেন, এবার ক্ষান্ত দিন।’

বর্তমান সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ দাবি করে সেলিম উদ্দিন বলেন, ‘আপনারা দেশ চালাতে পারেননি, মানুষের নিরাপত্তা দিতে পারেননি। আপনাদের আর একটি মুহূর্তও দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আপনারা ক্ষমতা ছেড়ে দিন।’
সেলিম উদ্দিনের বক্তব্যের পর মিরপুর ১ নম্বর এলাকা থেকে একটি মিছিল টেকনিক্যালের রোডে বের হয়ে কিছু দূর গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ফখরুদ্দীন মানিক প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office