শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
যুবমৈত্রীর উপজেলা কমিটি ঘোষণা:

সভাপতি জামাল মুশরাফিয়া,সম্পাদক অজিত বুনার্জী

স্টাফ রিপোর্টার   |   বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ০১ ফেব্রুয়ারি ২০২২ : বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মেলনে জামাল মুশরাফিয়াকে সভাপতি ও অজিত বুনার্জীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি ২০২২) বিকাল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়ার সভাপতিত্বে ও মৃনাল কান্তি ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আফরোজ আলী ও সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক তাপস ঘোষ।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বেকারত্ব নিরসনে সরকারের সুস্পষ্ট নীতি বা পরিকল্পনা পরিষ্কার না। সরকারের উন্নয়ন ও উন্নতির সাথে বেকারদের কর্মসংস্থান ও জনগণের স্বস্তি নিশ্চিত করতে হবে। এর জন্য যুবমৈত্রীকে দায়িত্ব নিয়ে সংগ্রাম গড়ে তুলতে হবে।”

বাংলাদেশ যুবমৈত্রীর ২৭ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি নিম্নরূপ:
সভাপতি জামাল মুশরাফিয়া, সহসভাপতি অলক পাল, নীর নেপুর তুলসী প্রসাদ ও সৌরভ ঘোষ; সাধারণ সম্পাদক অজিত বুনার্জী, সহসাধারণ সম্পাদক মৃনাল কান্তি ঘোষ ও রিমলী দেব, সাংগঠনিক সম্পাদক মৌ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির মিয়া, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তপু কালিন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোহেল আহমদ, নারী বিষয়ক সম্পাদক কুমকুম তাঁতী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জমির আলী, আইন বিষয়ক সম্পাদক মোশাহিদ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সুমন, ক্রীড়া সম্পাদক রাহেল আহমেদ, অর্থ সম্পাদক অনুপ ঘোষ, দপ্তর সম্পাদক রুদ্র কর (রথীন্দ্র), কার্যকরী সদস্য শেখ জুয়েল রানা, দেওয়ান মাসুকুর রহমান, মিতালী রানী দাস, জামিল তাঁতী, জামাল মিয়া, পিন্টু দেবনাথ, শ্যাম ও জমির আলী প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office